ফ্যামিলি কার্ডের নামে টাকা আদায়, ফেঁসে যাচ্ছেন ইউপি চেয়ারম্যান
ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় আছিম পাটুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজের ফেসবুকে পোস্ট দিয়ে অনলাইনে ফ্যামিলি কার্ডের আবেদনের নামে ১০০ টাকা করে আদায় করার সত্যতা পেয়েছে তদন্ত কমিটি। ওই ইউনিয়নের দরিদ্র নারীদের টার্গেট করে এ অর্থ হাতিয়ে নেওয়া হচ্ছিল।