শনিবার, ২১ মার্চ ২০২৬
| ৭ চৈত্র ১৪৩২
ফেনীতে ভাড়া বাসা থেকে রোকসানা আক্তার লিপি (৩১) নামের এক মহিলা দল নেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের মোকছেদুর রহমান সড়কের খালেক ম্যানশনের একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
যুবদল নেতার গরুর খামার থেকে একটি বিদেশি পিস্তল ও চারটি ম্যাগজিন উদ্ধার করেছে সেনাবাহিনী। ফেনীর সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের হকদি গ্রামের ডাক্তার সাহাব উদ্দিনের বাড়ি সংলগ্ন যুবদল নেতা বদরুল আমীনের গরুর খামার থেকে বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়।
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী আবদুল আউয়াল মিন্টু। শনিবার (৭ ফেব্রুয়ারি) ফেনীর দাগনভূঞা থানায় মিন্টুর পক্ষে তার নির্বাচনী এজেন্ট মো. শামছুদ্দিন এ জিডি করেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-২ আসন থেকে মনোনয়নপত্র দাখিল করেছেন কানাডা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, আন্তর্জাতিক মাইগ্রেন্ট ফাউন্ডেশনের মহাসচিব ও মানবাধিকার নেতা এস এম হুমায়ুন পাটওয়ারী।
ফেনী সদর উপজেলায় গ্রামীণ ব্যাংকের শর্শদি বাজার শাখায় আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে ব্যাংকের ভেতরে থাকা তিনটি মোটরসাইকেল ও আসবাবপত্র পুড়ে গেছে।
ফেনী-২ আসনে বিএনপির মনোনয়ন ইস্যুতে এবার ধানক্ষেতে ‘রিভিউ’ ভঙ্গিতে ছবি তুলেছেন এক নবদম্পতি।
ফেনী জেলা বিএনপির সদস্য সচিব ও ফেনী-২ আসনের মনোনয়ন প্রত্যাশী আলাল উদ্দিন আলাল মনোনয়ন না পেয়ে ধানক্ষেতে গিয়ে ‘রিভিউ আবেদন’ করে আলোচনায় এসেছেন। শুক্রবার (৭ নভেম্বর) সকালে তিনি এ প্রতিবাদ জানান।