রিয়াল মাদ্রিদের শিরোপা চুরি করেছে রেফারি: সভাপতি পেরেজ
রিয়াল মাদ্রিদের সভাপতি পদ ছাড়ছেন! এমন জোর গুঞ্জনের মধ্যেই হঠাৎ সংবাদ সম্মেলনে হাজির হয়ে সব আলোচনার জবাব দিলেন ফ্লোরেন্তিনো পেরেজ। তবে শুধু নিজের ভবিষ্যৎ নিয়েই নয়, স্প্যানিশ ফুটবলের রেফারিং নিয়েও বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি।