বইমেলায় থাকবে কঠোর নিরাপত্তা ব্যবস্থা: ডিএমপি
বইমেলাকে কেন্দ্র করে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। পাশাপাশি কোনো ধরনের মব পরিস্থিতি সৃষ্টি হলে কঠোরভাবে মোকাবিলা করা হবে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে বইমেলায় নেওয়া নিরাপত্তা উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) মো. সরওয়ার এসব তথ্য জানান।