দস্যুতা ছেড়ে দেওয়ার প্রতিজ্ঞার পরই নিখোঁজ বনদস্যু আলামিন
স্ত্রীর পীড়াপীড়ি ও সন্তানদের ভবিষ্যতের জন্য কোনো অপরাধে না জড়ানোর সিদ্ধান্তও নেন সুন্দরবনে সক্রিয় ‘আলামিন বাহিনী’র প্রধান আলামিন। দেড় বছর বয়সী যমজ সন্তানকে ছুঁয়ে প্রতিজ্ঞাও করেন, অস্ত্রসহ আত্মসমর্পণ করবেন। বিষয়টি দলের সদস্যদের জানাতে আলামিন গত ১৬ এপ্রিল যান সুন্দরবনে। এরপর থেকে তার খোঁজ মিলছে না। যে নম্বর থেকে পরিবারের সঙ্গে যোগাযোগ করতেন, সেটিও বন্ধ।