পহেলা বৈশাখে বন্ধ থাকবে ২ মেট্রো স্টেশন
পহেলা বৈশাখ উপলক্ষ্যে আগামীকাল মঙ্গলবার (১৪ এপ্রিল) রাজধানীর দুটি মেট্রোরেল স্টেশন আংশিক ও পূর্ণ সময়ের জন্য বন্ধ থাকবে বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। সোমবার (১৩ এপ্রিল) এমআরটি লাইন-৬ এর উপপ্রকল্প পরিচালক (গণসংযোগ) মো. আহসান উল্লাহ শরিফী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।