গ্রামে ছড়াচ্ছে ডেঙ্গু, বাড়ছে আতঙ্ক
এক সময় শহুরে রোগ হিসেবে পরিচিত ডেঙ্গু এখন রাজধানী ঢাকার সীমানা পেরিয়ে ভয়ংকর রূপে ছড়িয়ে পড়ছে গ্রামীণ জনপদে। শুধু ঢাকাতেই নয়, দেশের অন্তত ১০টি জেলার মানুষ এ রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছে। বরিশাল বিভাগের এক জেলা বরগুনাতেই আক্রান্ত রোগীর সংখ্যা রাজধানীর দুই সিটি করপোরেশনের চেয়েও বেশি।