পাবনা প্রেসক্লাবের ৬৫তম বর্ষপূর্তিতে বর্ণাঢ্য র্যালি
ঐতিহ্যবাহী পাবনা প্রেসক্লাবের ৬৫তম বর্ষপূর্তি উদ্যাপনে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ মে) সকাল ১১টায় পাবনা প্রেসক্লাবের সামনে প্রথমে বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি, সম্মানিত জীবন সদস্য ও বীর মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরি পিন্টু।