প্রধানমন্ত্রীর উদ্বোধনে বইমেলা শুরু
বাংলা একাডেমিতে শুরু হয়েছে অমর একুশে বইমেলা। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ২টার কিছুক্ষণ আগে প্রধানমন্ত্রী তারেক রহমান বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন। তার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণার পরপরই দর্শনার্থীদের জন্য মেলার দ্বার উন্মুক্ত করা হয়।