মিরপুর স্টেডিয়ামে সাংবাদিকদের চলাচলে বিধিনিষেধ
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের নিরাপত্তা ব্যবস্থায় বড় পরিবর্তন এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে স্টেডিয়াম ও আশপাশের এলাকায় সাংবাদিকদের প্রবেশে নতুন বিধিনিষেধ আরোপ করা হয়েছে, যার ফলে নির্দিষ্ট কার্যক্রম ছাড়া মাঠে প্রবেশ করতে পারবেন না মিডিয়া প্রতিনিধিরা।