জামায়াত জোটে যত জটিলতা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বাকি আর মাত্র কয়েকদিন। নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের আসন সমঝোতা কাগজে-কলমে চূড়ান্ত হলেও বাস্তবে মাঠপর্যায়ে সেই ঐক্যের প্রতিফলন নেই। জোট-ঘোষিত সমঝোতা অনুযায়ী জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ৩০টি আসন ছেড়ে দেওয়ার কথা থাকলেও শেষমুহূর্তে অন্তত ৬৪টি আসনে জোট শরিকদের প্রতীকে একাধিক প্রার্থী মাঠে থাকায় ঐক্য নিয়ে প্রশ্ন উঠেছে। জামায়াত জোটের এই জটিলতা নিয়ে নানা জল্পনা এখন পাখা মেলছে।