বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬
| ২১ মাঘ ১৪৩২
কালের অমোঘ নিয়মে নতুনের আগমনে পুরাতনকে বিদায় জানাতে হয়। ২০২৫ সাল বিদায় নিয়েছে। কিন্তু এই এক বছরে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) ক্যাম্পাস ছিল মানবিক উদ্যোগ, একাডেমিক অগ্রগতি, আন্দোলন–প্রতিবাদ, প্রশাসনিক সিদ্ধান্ত, সংঘর্ষ, শোক ও অর্জনের বহুস্তরীয় ঘটনার সাক্ষী। কেমন কাটল বুটেক্সের ২০২৫—ফিরে দেখা যাক সালতামামিতে।
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) বাংলাদেশের বস্ত্র প্রকৌশল শিক্ষায় দেশের প্রথম ও একমাত্র সরকারি টেক্সটাইল বিশ্ববিদ্যালয়। ঢাকার উত্তর সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত তেজগাঁও শিল্পাঞ্চলে অবস্থিত বিশ্ববিদ্যালয়টি এদেশের টেক্সটাইল শিল্পের অগ্রগতি ও বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকার পেছনে অনবদ্য অবদান রেখে চলেছে। দেশের শিল্প-প্রতিষ্ঠান থেকে গবেষণাগার, নীতি-নির্ধারণ থেকে উদ্ভাবন—সব জায়গাতেই বুটেক্সিয়ানরা আপন আলোয় উজ্জ্বল।
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) প্রতিষ্ঠার ১৫ বছর পার হলেও এখনও বিশ্ববিদ্যালয়টির যানবাহন বিভাগে বিভিন্ন সমস্যা চোখে পড়ে। পর্যাপ্ত যানবাহনের অভাব, নির্দিষ্ট বাজেট না থাকা, লোকবলের সংকটসহ নানা চ্যালেঞ্জে জর্জরিত এ বিভাগ। তবে বর্তমান প্রশাসন এসব সমস্যা সমাধানে সক্রিয়ভাবে কাজ করছে।
বাংলাদেশের একমাত্র সরকারি টেক্সটাইল বিশ্ববিদ্যালয়—বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) আর্থিক স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা। অভিযোগ উঠেছে, বিশ্ববিদ্যালয়ের বাজেট ও আয়-ব্যয়ের তথ্য গোপন রেখে প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ফলে বড় ধরনের আর্থিক অনিয়মের আশঙ্কা তৈরি হয়েছে। এছাড়া তথ্য অধিকার আইন মেনে প্রশাসনের কাছে তথ্য চেয়ে আবেদন করলেও তারা তথ্য অধিকার আইন মানছেন না।