বাংলাদেশ সফরে পাকিস্তান, অপেক্ষায় ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ
বাংলাদেশ-পাকিস্তান ক্রিকেট লড়াই এখন আগের চেয়ে অনেক বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। সাম্প্রতিক সময়ে টেস্ট ও সীমিত ওভারের ক্রিকেটে পাকিস্তানকে হারিয়ে আত্মবিশ্বাসী বাংলাদেশ। সেই প্রতিদ্বন্দ্বিতার নতুন অধ্যায় যোগ হতে যাচ্ছে আগামী বছর, যখন ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান।