স্কুটিতেই স্বচ্ছন্দ পাহাড়ের নারীদের
খাগড়াছড়ি দাবড়ে বেড়াচ্ছেন নারী বাইকাররা। গণপরিবহনের চেয়ে ঝামেলা কম, সাশ্রয়ী ও আরাম দায়ক হওয়ায় খাগড়াছড়িতে নারীদের কাছে দিন দিন জনপ্রিয় হচ্ছে স্কুটি। কলেজ পড়ুয়া ও কর্মজীবী নারীদের পছন্দের বাহনের তালিকায় বেশ আগেই জায়গা করে নিয়েছে দুই চাকার বাহন স্কুটি। শখে নয়, প্রয়োজনের তাগিদেই পাহাড়ের নারীরা বেছে নিচ্ছেন এ বাহন। ফলে দিন দিন বাড়ছে নারী বাইকারের সংখ্যাও।