কমিটির অনুমোদন নিয়ে বিএনপির দুই নেতার বাগ্বিতণ্ডা, ভিডিও ভাইরাল
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় কমিটির অনুমোদনকে কেন্দ্র করে বিএনপির দুই নেতার মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটেছে। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল করিমের দিকে বিএনপির আরেক নেতা একপর্যায়ে জুতা হাতে তেড়ে গেছেন বলে অভিযোগ উঠেছে। গত রোববার বিকেল চারটার দিকে উপজেলার শিবপুর ইউনিয়নের শাহারপাড় মোড়ে এ ঘটনা ঘটে।