আগামীকাল বাজারে আসছে সাতক্ষীরার সুস্বাদু আম
অপেক্ষার প্রহর শেষ হচ্ছে সাতক্ষীরার আমপ্রেমীদের। জেলা প্রশাসনের নির্ধারিত ‘ম্যাঙ্গো ক্যালেন্ডার’ অনুযায়ী আগামীকাল মঙ্গলবার (৫ মে) থেকে আনুষ্ঠানিকভাবে গাছ থেকে আম সংগ্রহ ও বাজারজাতকরণ শুরু হচ্ছে। এর মাধ্যমেই দেশের বাজারে চলতি মৌসুমের রসালো ও বিষমুক্ত আমের সরবারহ শুরু হবে।