বাড্ডায় রাইদা-ভিক্টর বাসের চাপে প্রাণ গেল ব্যাংককর্মীর
রাজধানীর বাড্ডা লিংক রোডে দুই বাসের প্রতিযোগিতার বলি হয়েছেন আবুল কাশেম আজাদ (৩৫) নামের এক বেসরকারি ব্যাংক কর্মকর্তা। মঙ্গলবার (২৭ জানুয়ারি) সন্ধ্যা সোয়া ৬টার দিকে রাস্তা পারাপারের সময় ‘রাইদা’ ও ‘ভিক্টর’ পরিবহনের দুইটি দ্রুতগামী বাসের মাঝে চাপা পড়েন তিনি।