টেকনাফে বাসচাপায় নিহত ২
কক্সবাজারের টেকনাফে যাত্রীবাহী বাসের চাপায় ব্যাটারিচালিত অটোরিকশা (টমটম) দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও অন্তত ৮ জন। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের নাটমোড়াপাড়া এলাকায় কক্সবাজার-টেকনাফ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।