‘ক্ষমতায় গেলে শহীদ পরিবারদের পুনর্বাসন করা হবে’ -অঙ্গীকার ফখরুলের
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঘোষণা দিয়েছেন, আন্দোলনে প্রাণ হারানো কর্মী ও সমর্থকদের পরিবারকে পুনর্বাসন করা হবে। তিনি বলেন, “তাদের রক্ত আমাদের দায়বদ্ধতা সৃষ্টি করেছে আমরা ক্ষমতায় গেলে সেই দায়বদ্ধতা পূরণ করব।” তার এই বক্তব্যে সমর্থকদের মাঝে নতুন আশাবাদের সঞ্চার হয়েছে।