এতিমের খেজুর পেলেন বিএনপি সভাপতি!
সৌদি সরকার কর্তৃক এতিম শিশুদের জন্য পাঠানো উপহারের খেজুর ইউনিয়ন বিএনপির এক নেতাকে বরাদ্দ দেওয়ার ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনার ঝড় উঠেছে। সরকারি বিধি ভেঙে এতিমের হক রাজনৈতিক নেতাকে দেওয়ার এই বিষয়টি প্রকাশ্যে আসে খোদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের নিজের ফেসবুক পোস্টের মাধ্যমে।