চট্টগ্রামে মনোনয়নপত্র বিক্রির প্রস্তুতি শেষ, ভোটার তালিকার দাম ঘোষণা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনে মনোনয়নপ্রত্যাশীদের জন্য মনোনয়নপত্র বিক্রির সব প্রস্তুতি সম্পন্ন করেছে আঞ্চলিক নির্বাচন কার্যালয়। ইতোমধ্যে গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। পাশাপাশি ছবি ছাড়া ভোটার তালিকার সিডির আসনভিত্তিক মূল্যও নির্ধারণ করা হয়েছে।