রাজধানীতে বাথরুমের ফলস সিলিং থেকে বিদেশি শটগান উদ্ধার
রাজধানীর বসিলায় একটি বাসার বাথরুমের ফলস সিলিংয়ের ভেতর থেকে একটি বিদেশি শটগান উদ্ধার করেছে হাজারীবাগ থানা পুলিশ। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর পরিদর্শক (মিডিয়া) আনোয়ার সাত্তার বুধবার (১ জুলাই) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে ৯৯৯-এ পাওয়া গোপন সংবাদের ভিত্তিতে মধ্যরাতে অভিযান চালিয়ে অস্ত্রটি উদ্ধার করা হয়।