বিদেশে যাচ্ছে সাতক্ষীরার ১০০ মেট্রিক টন আম
আবহাওয়া ও মাটির বিশেষ গুণের কারণে দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় সাতক্ষীরায় এবারও আগেভাগেই আম পাকতে শুরু করেছে। জ্যৈষ্ঠ মাস আসার আগেই জেলার বাজারে উঠতে শুরু করেছে বিষমুক্ত গোবিন্দভোগ, গোপালভোগ, বোম্বাই ও গোলাপখাসসহ স্থানীয় জাতের সুস্বাদু আম। সুসংবাদ হলো, গত বছরের মতো এবারও সাতক্ষীরার প্রায় ১০০ মেট্রিক টন আম বিদেশে রপ্তানি করার প্রস্তুতি নেওয়া হয়েছে।