মিথ্যা তথ্য ও বিকৃত কনটেন্ট প্রচার দণ্ডনীয় অপরাধ
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, মিথ্যা তথ্য ছড়ানো, পরিচয় জালিয়াতি এবং বিকৃত কনটেন্ট প্রচার করা আইনত দণ্ডনীয় অপরাধ। জামায়াত আমীরসহ দলের শীর্ষ নেতাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে সাইবার হামলার প্রতিবাদে রোববার (১ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।