রংপুরে বিভাগীয় ইজতেমায় ২ মুসল্লির মৃত্যু
ব্যক্তিত্বের নৈতিক উন্নয়ন ও আত্মশুদ্ধির পথ অনুসরণে কয়েক লাখ ধর্মপ্রাণ মুসল্লির অংশগ্রহণে রংপুরে প্রথমবারের মতো শুরু হয়েছে তাবলিগ জামাতের বিভাগীয় ইজতেমা। প্রায় ৮০ একর জায়গাজুড়ে বিস্তৃত ইজতেমা ময়দান ইতোমধ্যেই মুসল্লিতে পরিপূর্ণ হয়ে উঠেছে। বুধবার (১০ ডিসেম্বর) রাত থেকেই ব্যাপক উপস্থিতিতে পুরো এলাকায় তিল ধারণের জায়গা নেই।