যৌথবাহিনীর বিশেষ অভিযানে বিএনপি-জামায়াতের ৮ কর্মী গ্রেপ্তার
বরগুনার পাথরঘাটায় নির্বাচনকে কেন্দ্র করে সৃষ্ট অস্থিতিশীল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশেষ অভিযান শুরু করেছে যৌথবাহিনী। অভিযানের প্রথম দিনেই বিভিন্ন মামলার আসামিসহ মোট ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা বিএনপি ও জামায়াতের কর্মী বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছে পাথরঘাটা থানা পুলিশ।