ঈদের ছুটিতেও বিশ্রাম নেই সুন্দরবনের বনকর্মীদের
দেশজুড়ে যখন পবিত্র ঈদুল আজহার আনন্দে পরিবার-পরিজনের সঙ্গে সময় কাটানোর প্রস্তুতি চলছে, তখন ভিন্ন এক বাস্তবতায় দিন কাটছে সুন্দরবনের বনকর্মীদের। বন ও বন্যপ্রাণী সুরক্ষায় এবারও বাতিল করা হয়েছে তাদের ঈদের ছুটি। ফলে, টানা আরেকটি ঈদ পরিবার থেকে দূরে থেকেই দায়িত্ব পালন করতে হচ্ছে বন কর্মকর্তা-কর্মচারীদের।