সংবাদমাধ্যমে নতুন চমক নিয়ে আসছে সাকিবের ‘বিয়ন্ড বাংলা’
ক্রিকেট মাঠে তার পরিচয় অনন্য, এবার সেই পরিচয়ের বাইরে নতুন এক জগতে পা রাখতে যাচ্ছেন সাকিব আল হাসান। বাংলাদেশের এই অভিজ্ঞ অলরাউন্ডার শুরু করতে যাচ্ছেন নিজস্ব ডিজিটাল নিউজ প্ল্যাটফর্ম ‘বিয়ন্ড বাংলা (Beyond Bangla), যা তার ক্যারিয়ারের এক ভিন্নধর্মী অধ্যায়ের সূচনা।