ভোজিনহাদের বিদায় জানিয়ে নতুন মিশনে কেপ ভার্দের সেই কোচ
২০২৬ বিশ্বকাপে কেপ ভার্দেকে রূপকথার মতো সাফল্য এনে দেওয়া কোচ বুবিস্তা এবার নতুন অধ্যায়ে পা রাখতে যাচ্ছেন। জাতীয় দলের দায়িত্ব ছেড়ে মরক্কোর শীর্ষ ক্লাব রেনেসাঁ বেরকানের প্রধান কোচ হিসেবে যোগ দিচ্ছেন ৫৬ বছর বয়সী এই কোচ।