চিহ্নিত লুটেরাদের পুনর্বাসন পথ খুলে দিয়েছে সরকার: টিআইবি
নতুন ব্যাংক রেজুলেশন আইন ২০২৬ নিয়ে তীব্র সমালোচনা করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) বলেছে, দুর্বল ব্যাংক একীভূত হওয়ার পর আগের মালিকদের আবারও মালিকানায় ফেরার সুযোগ দিয়ে সরকার মূলত চিহ্নিত লুটেরাদের পুনর্বাসনের পথ খুলে দিয়েছে। এতে ব্যাংক খাত আবারও দুর্নীতি ও লুটপাটের ঝুঁকিতে পড়বে, যা আত্মঘাতী সিদ্ধান্ত বলে মনে করছে তারা।