দেহঘড়ির সঙ্গে মিল রেখে শরীরচর্চা করলে মিলতে পারে বাড়তি উপকার
সুস্থ থাকতে এখন অনেকেই নিয়মিত হাঁটছেন, দৌড়াচ্ছেন কিংবা জিমে যাচ্ছেন। কেউ আবার যোগব্যায়াম বা সাইকেল চালানোকে বেছে নিচ্ছেন দৈনন্দিন অভ্যাস হিসেবে। কিন্তু দীর্ঘদিন ধরেই একটি প্রশ্ন ঘুরে ফিরে আসে, ব্যায়ামের সবচেয়ে ভালো সময় কোনটি? ভোরবেলা, নাকি সন্ধ্যা?