১০ বারের বিশ্ব চ্যাম্পিয়নের অবসর, থামল ‘দ্য বিস্ট’ লেসনারের গর্জন
থেমে গেল রিংয়ের গর্জন। পেশাদার রেসলিংকে বিদায় জানালেন ডব্লিউডব্লিউই ইতিহাসের অন্যতম সফল সুপারস্টার ব্রক লেসনার। ১০ বারের বিশ্ব চ্যাম্পিয়ন এবং সাবেক ইউএফসি হেভিওয়েট চ্যাম্পিয়ন ৪৯ বছর বয়সে আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা দিয়েছেন।