নতুন নিয়মে প্রথমবার শাস্তি, ১ মিনিট মাঠের বাইরে নেইমার
সময়ক্ষেপণ ঠেকাতে ফুটবলে চালু হওয়া নতুন নিয়মের কারণে প্রথমবারের মতো মাঠের বাইরে যেতে হলো নেইমার জুনিয়রকে। তবে এ ঘটনায় নেইমারের কোনো দায় ছিল না। নিয়মের বাধ্যবাধকতার কারণেই এক মিনিটের জন্য মাঠ ছাড়তে হয় সান্তোস অধিনায়ককে।