ব্রেইনস্টেম ক্ষতিগ্রস্ত হলে জীবন যেভাবে ঝুঁকিতে পড়ে
আমরা শ্বাস নিই, হৃদস্পন্দন চলে, চোখের পাতা পলক ফেলে, খাবার গিলে ফেলি এসব কাজের জন্য আলাদা করে ভাবতে হয় না। অথচ এই ভাবনা ছাড়াই চলা জীবনযাত্রার পেছনে রয়েছে মস্তিষ্কের এক ছোট কিন্তু অত্যন্ত শক্তিশালী অংশ ‘মস্তিষ্ককাণ্ড’ বা ‘ব্রেইনস্টেম’। আকারে ছোট হলেও আমাদের বেঁচে থাকার সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্বগুলো নীরবে সামলে নেয় এই অংশটি।