ব্র্যাক ব্যাংকে আগুন
কুমিল্লার চান্দিনায় ব্র্যাক ব্যাংক পিএলসি শাখায় আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে বন্ধ ছিল ব্যাংকের সব ধরনের কার্যক্রম। বুধবার (৩ ডিসেম্বর) সকাল পৌঁনে ৮টার দিকে উপজেলা সদরের মধ্য বাজারে জয়নাল সুপার মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত ব্যাংকটিতে এ ঘটনা ঘটে।