ভারতীয় গরুর অনুপ্রবেশের অভিযোগ, উদ্বিগ্ন খামারিরা
কোরবানির ঈদকে সামনে রেখে ঠাকুরগাঁও সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতীয় গরু প্রবেশের অভিযোগ উঠেছে। জেলার বিভিন্ন সড়কে গভীর রাতে ট্রাকে করে গরু পরিবহনের দৃশ্য স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। এতে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় খামারিরা।