প্রেমে ব্যর্থ হয়ে ১৫ বছর ধরে জঙ্গলে বাস করছেন পলাশ
ঝালকাঠি সদর উপজেলার শেখেরহাট ইউনিয়নের সীমান্তকাঠি এলাকার ঘন সবুজে ঘেরা একটি নির্জন জঙ্গল। পাখির ডাক আর গাছের পাতার শব্দ ছাড়া সেখানে তেমন কোনো কোলাহল নেই। সেই জঙ্গলের ভেতরেই নিজের হাতে তৈরি ছোট্ট একটি আশ্রয়ে বছরের পর বছর বসবাস করছেন ৩৮ বছর বয়সী পলাশ বড়াল। মানুষের ভিড় থেকে দূরে, প্রকৃতিকেই তিনি করেছেন নিজের সঙ্গী।