১০ কেজির পরিবর্তে দেওয়া হচ্ছে ৮-৯ কেজি
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দরিদ্র ও অসহায় মানুষের জন্য সরকারের পক্ষ থেকে বিনামূল্যে ভিজিএফের চাল বিতরণ করা হলেও রাঙ্গামাটি সদর উপজেলায় সেই বিতরণ কার্যক্রমে অনিয়মের অভিযোগ উঠেছে। সরকারিভাবে জনপ্রতি ১০ কেজি চাল দেওয়ার কথা থাকলেও অনেক সুবিধাভোগী পেয়েছেন ৮ থেকে ৯ কেজির মতো চাল।