চবিতে ১৩ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর উদ্বোধন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রায় ১৩ কোটি ৩০ লাখ টাকা ব্যয়ে একাধিক উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এসব প্রকল্পের আওতায় পরিবহন কমপ্লেক্স, বিএনসিসি ভবন, প্রেস ভবন, শিক্ষক সমিতি ও লাউঞ্জ ভবন নির্মাণ এবং পুরাতন কলা অনুষদ ও কেন্দ্রীয় লাইব্রেরির সামনের সড়কের সৌন্দর্যবর্ধনের কাজ অন্তর্ভুক্ত রয়েছে।