হলুদ সাবমেরিনদের ডুবিয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ
অস্থিরতা, সমালোচনা আর অনিশ্চয়তার মেঘ কাটিয়ে আবারও লা লিগার শীর্ষে ফিরেছে রিয়াল মাদ্রিদ। সুপার কাপে বার্সেলোনার বিপক্ষে ধাক্কা, কোচ পরিবর্তন, সব কিছুর মাঝেও ভিয়ারিয়ালের মাঠে দৃঢ়তার সঙ্গে ২-০ ব্যবধানে জিতে নিজেদের শক্ত অবস্থানটা নতুন করে জানান দিল লস ব্লাংকোসরা।