স্থগিত পরীক্ষার ভুয়া সময়সূচি ফেসবুকে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সতর্কতা
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫ সালের অনার্স প্রথম বর্ষের স্থগিত হওয়া একটি পরীক্ষার নতুন সময়সূচি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার খবরটি সম্পূর্ণ ভুয়া ও বিভ্রান্তিকর বলে স্পষ্ট করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একই সঙ্গে স্থগিত হওয়া ওই পরীক্ষার কোনো নতুন সময়সূচি এখনো প্রকাশ করা হয়নি বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।