কার দখলে পশ্চিমবঙ্গের মসনদ, জানা যাবে আজ
ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোটগণনা আজ। সোমবার (৪ মে) স্থানীয় সময় সকাল ৮টা থেকে শুরু হবে গণনা। দুই দফার ভোটের পর ইভিএমে বন্দি রায় খুলে যাবে সকালেই। আর তাই ‘প্রত্যাবর্তন না পরিবর্তন’—কোন পথে যাবে রাজ্য, তার ইঙ্গিত মিলতে পারে দুপুরের মধ্যেই। এমন অবস্থায় কড়া নিরাপত্তার মধ্যে ৭৭টি কেন্দ্রে শুরু হচ্ছে গণনা।