দুইবার মতবিনিময় সভা ডেকে প্রত্যাহার, ক্ষুব্ধ চট্টগ্রামের সাংবাদিকরা
চট্টগ্রামের একটি আসনের সংসদ সদস্য পদপ্রার্থী একদিনের ব্যবধানে পরপর দুইবার মতবিনিময় সভা ডেকে তা প্রত্যাহার করে নেওয়ায় সাংবাদিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। সংবাদ সংগ্রহের উদ্দেশ্যে নির্ধারিত সময় ও স্থানে উপস্থিত হয়েও মতবিনিময় না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তারা।