দাগনভূঞায় পারিবারিক মন্দিরে আগুন, মূল্যবান মালামাল লুট
ফেনীর দাগনভূঞা উপজেলায় একটি পারিবারিক মন্দিরে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে। রোববার (১ মার্চ) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে উপজেলার ৪নং রামনগর ইউনিয়নের তুলাতলি বাজার সংলগ্ন ৩নং ওয়ার্ড দক্ষিণ আজিজ ফাজিলপুর এলাকায় মনোরঞ্জন ডাক্তার বাড়ির পারিবারিক মন্দিরে এ ঘটনা ঘটে।