বিএনপির শক্তিশালী ঘাঁটি দখলের চেষ্টায় মরিয়া জামায়াত
কুষ্টিয়া সদর ও ইবি থানা নিয়ে নিয়ে গঠিত সংসদীয় আসন নং ৭৭ (কুষ্টিয়া-৩)। ভৌগলিক বাণিজ্যিক এবং রাজনৈতিক কারণে আসনটি জেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। ৩১৬.২৬ বর্গকিলোমিটারের এই আসন ১৩ ইউনিয়ন এবং একটি পৌরসভা নিয়ে গঠিত। মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৪০ হাজার ৮৩৮ জন । এর মধ্যে নারী ভোটার ২ লাখ ২৩হাজার ৫৭৫ জন আর পুরুষ ভোটার ২ লাখ ১৭ হাজার ২৫৯ জন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র ২৮ দিন বাকি। এ আসনে হাড্ডাহাড্ডি ভোট যুদ্ধে আভাস পাওয়া যাচ্ছে।