মশা নিধনে ওষুধের কার্যকারিতার পরীক্ষা চলছে: স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, মশার যন্ত্রণা থেকে নগরবাসীকে মুক্ত করতে সরকার নানা পরিকল্পনা গ্রহণ করেছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাজধানীর ধলপুর এলাকায় দক্ষিণ সিটি করপোরেশন (ডিএনসিসি) পরিচালিত মশক নিধন কার্যক্রম ও ব্যবহৃত ওষুধের কার্যকারিতা পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।