পে স্কেলে বেতন পাবেন ইমাম-মুয়াজ্জিনরা, গেজেট প্রকাশ
জাতীয় পে স্কেল অনুযায়ী বেতন পাবেন ইমাম ও মুয়াজ্জিনরা। সরাসরি সরকার পরিচালিত বায়তুল মোকাররমের মতো মসজিদগুলো ও নবনির্মিত ৫৬০টি মডেল মসজিদের ইমাম ও মুয়াজ্জিনরা সরাসরি সরকারি তহবিল বা ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে এই স্কেলে বেতন পাবেন। আর বেসরকারি বা স্থানীয় মসজিদগুলোর কর্মীদের বেতন দেওয়ার মূল দায়িত্ব স্থানীয় কমিটির হাতেই থাকবে।