মিত্রদের পতনে পুতিনের দ্বৈত নীতির কারণ কী
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের যৌথ হামলায় নিহত হন ২৮ ফেব্রুয়ারি। পরের দিন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই ঘটনাকে একটি ‘হত্যাকাণ্ড’ এবং ‘মানবিক নৈতিকতা ও আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লঙ্ঘন’ বলে বর্ণনা করেন। তবে কারা এটা ঘটিয়েছে, তা নিয়ে তিনি কিছুই বলেননি। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের কাছে পাঠানো শোকবার্তায় পুতিন যুক্তরাষ্ট্র বা ইসরাইলের নামও উল্লেখ করেননি।