পুরানো ফ্যাসিবাদী নিপীড়নের অনুকরণ: সাদিক কায়েম
ভোলার পৌরসভা মহিলা জামায়াতে ইসলামীর কর্মী বিবি সাওদাকে (৩৭) গ্রেপ্তারের ঘটনাকে পুরনো ফ্যাসিবাদী নিপীড়নের অনুকরণ বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। সোমবার (৬ এপ্রিল) মধ্যরাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে সাওদার মুক্তি দাবি জানিয়ে তিনি এ মন্তব্য করেন।