সুখ্যাতি পেলেও ন্যায্যমূল্য থেকে বঞ্চিত মহেশখালীর পানচাষিরা
দেশের একমাত্র পাহাড়ী দ্বীপ মহেশখালী উপজেলার মিষ্টি পানের সুনাম এখন দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও ছড়িয়ে পড়েছে। স্বাদ, গন্ধ ও প্রাকৃতিক মিষ্টতার জন্য আলাদা পরিচিতি পাওয়া এই পান স্থানীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও সরকারি পৃষ্ঠপোষকতার অভাবে চাষিরা পড়েছেন নানা সংকটে।